পুবের কলম ওয়েবডেস্কঃ ব্রিটেনের কনজারভেটিভ পার্টির সমস্যা যেন বেড়েই চলেছে। সম্প্রতি ব্রিটিশ সংসদে পর্ণকাণ্ডের পর এবার ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে ব্রিটেনের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির একজন সাংসদকে গ্রেফতার করা হয়েছে। ওই সাংসদের নাম প্রকাশিত হয়নি। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ বিভাগ বলেছে, ২০০২ থেকে ২০০৯ সালের মধ্যে বেশকিছু অপরাধ সংঘটিত হয়েছিল।
ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, তদন্ত চলাকালীন ওই সাংসদকে পার্লামেন্টে উপস্থিত না হওয়ার আহ্বান জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ। গ্রেফতার হওয়া এমপির বিরুদ্ধে সরকারি ক্ষমতা অপব্যবহার ও অসদাচরণের অভিযোগ তোলা হয়েছে। পুলিশের এক মুখপাত্র বলেন, ‘২০২০ সালের জানুয়ারিতে যৌন অপরাধ নিয়ে একটি অভিযোগ পেয়েছিল লন্ডন পুলিশ। অপরাধগুলো লন্ডনে ঘটেছে বলে অভিযোগ রয়েছে।’ তিনি আরও বলেন, ‘অশ্লীল হামলা, যৌন নিপীড়ন, ধর্ষণ এবং সরকারি ক্ষমতার অপব্যবহারে সন্দেহভাজন হিসেবে একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।’ সূত্রের খবর, কনজারভেটিভ পার্টির এই সাংসদের বয়স আনুমানিক ৫০ বছর। তবে তার পরিচয় এখনও জনসমক্ষে নিয়ে আসা হয়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই পুরো ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘পুলিশ বর্তমানে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে। যতক্ষণ না পর্যন্ত এই প্রক্রিয়া শেষ হয়, আমরা কোনও মন্তব্য করব না।’ এর আগে ব্রিটেনের পার্লামেন্ট অর্থাৎ হাউস অব কমন্সে ঘটে যাওয়া একটি লজ্জাজনক বিষয় সামনে আসে। সংসদে বসেই পর্ন দেখছিলেন ৬৫ বছর বয়স্ক সাংসদ নিল পেরিশ। সাংসদের এই কর্মকাণ্ড দেখে ফেলেন এক মহিলা। এর পরে ব্যাপক তোলপাড় হয়।ধর্ষণের অভিযোগে গ্রেফতার ব্রিটিশ এমপি
ইমামা খাতুন
প্রকাশিত:
১৮ মে ২০২২, ১৫:৪৭
আরও খবর
দিল্লির মালব্য নগরে ভয়াবহ অগ্নিকাণ্ডের জের, গ্রেফতার হোটেল মালিক লবকেশ বাজাজ
মুখ্যমন্ত্রী, গো মাংস নিয়ে ভিডিও পোস্ট, গুরুগ্রামে গ্রেফতার দক্ষিণ দিনাজপুরের মহিলা
বাংলাদেশি সন্দেশে মুর্শিদাবাদে গ্রেফতার যুবক, পাঠানো হল হোল্ডিং সেন্টারে
ইউপিতে ২ মুসলিম যুবককে ধর্ষণ ও লাভ জেহাদের মিথ্যে অভিযোগে ফাঁসানোর চেষ্টা, এক নেতার বিরুদ্ধে মামলা দায়ের
পরিবারের চাপে বয়ান বদলেছিলেন ভিন ধর্মের তরুণী, ১৮ পর বছর অপহরণ-ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি কাসিমের
পরিবারের চাপে বয়ান বদলেছিলেন ভিন ধর্মের তরুণী, ১৮ পর বছর অপহরণ-ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি কাসিমের
ধর্মান্তরকরণের অভিযোগ: উত্তরপ্রদেশে খ্রিস্টান প্রচারক গ্রেফতার, নেপথ্যে আরএসএস কর্মীর অভিযোগ
ধর্মান্তরকরণের অভিযোগ: উত্তরপ্রদেশে খ্রিস্টান প্রচারক গ্রেফতার, নেপথ্যে আরএসএস কর্মীর অভিযোগ
নিউটাউনের স্বর্ণ ব্যবসায়ী খুনে জড়িত থাকার অভিযোগ, অবশেষে গ্রেফতার অপসারিত বিডিও প্রশান্ত বর্মণ
নিউটাউনের স্বর্ণ ব্যবসায়ী খুনে জড়িত থাকার অভিযোগ, অবশেষে গ্রেফতার অপসারিত বিডিও প্রশান্ত বর্মণ
দিল্লির স্কুলে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় অভিযোগ জানাতে গিয়ে পরিবারকেই হুমকি পুলিশের!
দিল্লির স্কুলে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় অভিযোগ জানাতে গিয়ে পরিবারকেই হুমকি পুলিশের!
শান্তিনিকেতনের হোমে নাবালিকাকে ধর্ষণ, প্রতিবাদে থানার বাইরে বিক্ষোভ গ্রামবাসীদের
শান্তিনিকেতনের হোমে নাবালিকাকে ধর্ষণ, প্রতিবাদে থানার বাইরে বিক্ষোভ গ্রামবাসীদের
জেলের ভেতরেই গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার পুলিশ কনস্টেবল
জেলের ভেতরেই গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার পুলিশ কনস্টেবল
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর