https://twitter.com/RahulGandhi/status/1521004642359930880?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1521004642359930880%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fbengali.indianexpress.com%2Fgeneral-news%2Fpm-modis-8-years-of-misgovernance-is-a-case-study-438530%2F
আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আট বছরের জামানায় দেশ শুধু অপশাসন দেখেছে। সোমবার নজিরবিহীন ভাবে তোপ দাগলেন কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধি। রাহুলের অভিযোগ “বিদ্যুতের সংকট, বেকারত্ব, দব্র্যমূল্যবৃদ্ধি, কৃ্ষিক্ষেত্রে সমস্যা– মোদি জামানা যেন সমস্যায় ভরা। যা বুঝিয়ে দিচ্ছে, দেশের দ্রুতশীল অর্থনীতি কীভাবে ধ্বংস হয়েছে গত আট বছরে।
”আরও পড়ুন:
এই প্রসঙ্গে রাহুল ট্যুইট করেছেন, ‘বিদ্যুৎ সংকট, কর্মক্ষেত্রে সংকট, কৃষক সমস্যা, দ্রব্যমূল্য সমস্যা- পিএম মোদির আট বছরের অপশাসন একসময় বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির ধ্বংস হওয়ার কেস স্টাডি।’
আরও পড়ুন:
উল্লেখ্য বিগত কয়েকদিন ধরেই কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন রাহুল। কখনও রামনবমী পরবর্তী সহিংসতা, কখনও দেশে তীব্র কয়লা সংকট। একের পর এক ইস্যুতে সরব হচ্ছেন রাহুল। সোমবার একই ভাবে মোদি সরকারের বিরুদ্ধে সোচ্চার হলেন তিনি।
আরও পড়ুন:
দ্ব্যর্থহীন ভাষায় রাহুল বলেছেন বর্তমানে বিভিন্ন রাজ্যের মানুষ চরম বিদ্যুৎ সংকটে ভুগছেন, দেশজুড়ে চলছে তাপপ্রবাহ, তীব্র লোডশেডিংয়ে নাজেহাল হচ্ছেন আমজনতা।
আরও পড়ুন:
জ্বালানির সংকটে দেশের বিভিন্ন শিল্পসংস্থা তাদের উৎপাদন কমিয়ে দিয়েছে। এমনিতেই দেশ করোনা পরবর্তী সময়ে উৎপাদন পূর্বের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছে। তার ওপর কেন্দ্রীয় সরকারের অপদার্থতায় দেশ আরও পিছিয়ে পড়ছে বলেই অভিযোগ করেন রাহুল।
আরও পড়ুন:
রাহুলের আরও দাবি রাশিয়া ইউক্রেনে হামলার জেরে বিশ্ব জুড়ে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে।
তার ফল ভোগ করছে প্রায় সকল দেশ। ভারতও তার বাইরে নয়, কিন্তু কেন্দ্রীয় সরকার এই পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ। মোদি সরকারের অপদার্থতার জন্য দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটছে,মুদ্রাস্ফিতী দেখা দিচ্ছে বলেই মনে করেন এই শীর্ষ কংগ্রেস নেতা।আরও পড়ুন:
দিন দু’য়েক আগে শনিবারই প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরম সোশ্যাল মিডিয়ায় মোদি সরকারের তীব্র সমালোচনা করেছিলেন। তিনিও দলের নেতা রাহুল গান্ধির মতোই বিদ্যুতের সংকট ইস্যুতে মোদি সরকারের সমালোচনা করেন।