পুবের কলম, ওয়েবডেস্ক: কর্নাটকে ইদগাহ ময়দানে গণেশ উৎসবকে ঘিরে বিতর্ক অব্যাহত। কর্নাটক সরকার বেঙ্গালুরুর চামরাজপেট এলাকায় অবস্থিত বিতর্কিত ইদগাহ ময়দানের বিষয়ে হাইকোর্টের স্থিতাবস্থার আদেশের বিরুদ্ধে আবেদন করেছে। রায়ে,বিচারপতি হেমন্ত চন্দনা গৌদারের একক বিচারকের বেঞ্চ উত্তর কর্নাটক হুব্বালির ইদগাহ ময়দানে তেরঙ্গা উত্তোলন নিয়ে বিতর্কের মতো বিতর্ক যাতে সঙ্কটজনক পরিস্থিতিতে পরিণত না হয় তা দেখার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে নির্দেশ দিয়েছিল।
আরও পড়ুন:
ইদগাহ প্রাঙ্গণে গণেশ পুজো করতে দেওয়া হবে না কেন, এই প্রশ্ন তুলে আদেশ পর্যালোচনা করার আবেদন জানিয়ে বিজেপি সরকার এই মর্মে ডিভিশন বেঞ্চে একটি পিটিশন দাখিল করেছে। শাসকদল বিজেপির চাপে পড়ে হিন্দু কর্মীদের গণেশ পুজো এই স্থানেই হওয়ার দাবি তুলেছে।
আরও পড়ুন:
এই ঘটনায় ইদগাহ প্রাঙ্গণে সমস্ত প্রাঙ্গণ পরিষ্কার করা নিয়ে সরব হন হিন্দু কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও সব দিক নজরদারিতে ইদগাহ প্রাঙ্গণে সিসিটিভি লাগানো হয়েছে। ওয়াকফ বোর্ড জমির মালিকানা দাবি করছে এবং বিতর্কিত জমি রাজস্ব বিভাগের কাছে হস্তান্তর করার জন্য সিটি সিভিক বডির আদেশকে চ্যালেঞ্জ করে একক বিচারকের বেঞ্চের সামনে একটি পিটিশন দাখিল করেছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, গণেশ উৎসব নিয়ে রাজ্যের মন্ত্রী আর অশোক আগেই জানান, ইদগাহ ময়দানে গণেশ উৎসব উদযাপণের বিষয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে। এই বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন করবেন বলেও জানান তিনি। আইন-শৃঙ্খলা বজায় রাখা বিষয়েও জোর দেন মন্ত্রী।
আরও পড়ুন: