পুবের কলম ওয়েবডেস্কঃ কয়েক সপ্তাহ আগের ঘটনা। কানাডার লন্ডন শহরে এক শ্বেতাঙ্গ ব্যক্তি ট্রাক দিয়ে হামলা চালিয়ে হত্যা করে এক পাকিস্তানি পরিবারের ৪ সদস্যকে। সেই হামলার পর এবার কানাডার সাসকাচেওয়ান প্রদেশের সাসকাতুন শহরে ইসলাম বিদ্বেষী হামলার শিকার হলেন একজন মুসলিম। এবারও আক্রান্ত একজন পাকিস্তানি নাগরিক।
নাম তাঁর মুহাম্মদ কাশিফ (৩২)। শুক্রবার জনসমক্ষে তাঁর ওপর ছুরি দিয়ে হামলা চালায় দুই ব্যক্তি। সেই সময় পরণে ঐতিহ্যবাহী ইসলামি পোশাক পরে ছিলেন কাশিফ। এ কারণেই হয়তো হামলা চলে তাঁর ওপর। কাশিফের পিঠে ও হাতে ছুরির কোপ মারার পর তাঁর দাড়ি কেটে নেয় উগ্রবাদী হামলাকারীরা। তারা বলতে থাকে– ’তুমি এখানে কেন? নিজের দেশে ফিরে যাও। আমি মুসলিমদের ঘৃণা করি। তুমি দাড়ি রেখেছ কেন?’ হামলাকারীদের আঘাত পেয়ে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর ১৪টি সেলাই পড়ে তাঁর হাতে। কাশিফ জানান– এই দুই হামলাকারী ছাড়াও আরও একজন ছিল যে রাস্তার এক পাশে সবুজ গাড়ি নিয়ে অপেক্ষা করছিল।’ এই অপ্রত্যাশিত হামলার ঘটনায় সাসকাতুন শহরের মেয়র চার্লি ক্লার্ক এক বিবৃতিতে জানান– তিনি ‘আতঙ্কিত’ এবং একইসঙ্গে ’দুঃখিত’। বলেন– ’যে সকল দল শ্বেতাঙ্গ আধিপত্যবাদ– ইসলামোফোবিয়া ও বর্ণবাদের অন্য কোনও ধারা প্রচার করছে তাদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে তাদের জবাবদিহির আওতায় আনা হবে।’ ২০ বছর আগে কাশিফ প্রথম কানাডায় আসেন। এই হামলার পর তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে এখন বেশ আতঙ্কে আছেন তিনি।কানাডায় ফের হেট ক্রাইম মুসলিম ব্যক্তিকে ছুরির কোপ কাটা হল দাড়ি
অর্পিতা লাহিড়ী
প্রকাশিত:
৩০ জুন ২০২১, ১৫:০২
আরও খবর
নায়ক আজ্জেদিন উনাহি, কানাডাকে উড়িয়ে আরও এক রূপকথার সামনে মরক্কো
‘হাই প্রেসিং’ ফুটবলে কানাডার দৌড় বন্ধ করতে চায় মরক্কো
৯২ মিনিট পর্যন্ত অপেক্ষা, ইউস্তাকিওর গোলে কানাডার ইতিহাস
হেরেও দ্বিতীয় রাউন্ডে কানাডা
বাড়ছে বিশ্বকাপ ফুটবলের টিকিটের মুল্য, কত? জানলে চমকে যাবেন!
বাড়ছে বিশ্বকাপ ফুটবলের টিকিটের মুল্য, কত? জানলে চমকে যাবেন!
Palestinian state: এবার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে france
Palestinian state: এবার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে france
কানাডার ভ্যাঙ্কুভারে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ডাক খালিস্তানিদের
কানাডার ভ্যাঙ্কুভারে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ডাক খালিস্তানিদের
৫১তম রাজ্য হলে বিনামূল্যে গোল্ডেন ডোম’: কানাডাকে সরাসরি প্রস্তাব ট্রাম্পের
৫১তম রাজ্য হলে বিনামূল্যে গোল্ডেন ডোম’: কানাডাকে সরাসরি প্রস্তাব ট্রাম্পের
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯
সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে ভর্তির ঘটনায় সরব মমতা, বেসরকারি জায়গায় চিকিৎসার দাবি
সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে ভর্তির ঘটনায় সরব মমতা, বেসরকারি জায়গায় চিকিৎসার দাবি
মেক্সিকোতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা