পুবের কলম ওয়েবডেস্ক: তেহরানে ইসরাইলের সাম্প্রতিক হামলার পেছনে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থন ছিল বলে অভিযোগ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উপদেষ্টা আলি লারিজানি। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত।
আরও পড়ুন:
লারিজানি বলেন, “যখন ইরান শান্তি প্রতিষ্ঠার দাবিদার মার্কিন প্রেসিডেন্টের অনুরোধে আলোচনায় বসেছিল, তখনই ইসরাইল হামলা চালায়। আলোচনার শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র প্রকৃত সমাধানের পরিবর্তে আমাদের ওপর একতরফা শর্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিল।
”আরও পড়ুন:
তিনি আরও বলেন, “আমাদের বিশ্বাস, ইসরাইল এই আগ্রাসন চালাত না যদি না যুক্তরাষ্ট্র তা অনুমোদন করত। এ বিষয়ে ট্রাম্প প্রতারণার আশ্রয় নিয়েছেন।”
আরও পড়ুন:
ইসরাইলি হামলায় ইরানের সামরিক নেতারা নিহত হলেও ১২ ঘণ্টার মধ্যে তাদের বদলি নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান লারিজানি। তিনি বলেন, “ইসরাইল ভেবেছিল কয়েক দিনের মধ্যেই ইরানকে পেছনে হটানো যাবে, কিন্তু তা বাস্তবে হয়নি।”
আরও পড়ুন:
ইরানের এই বক্তব্য এমন সময়ে এল, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং আন্তর্জাতিক মহল সংঘাত নিরসনে কূটনৈতিক সমাধানের আহ্বান জানাচ্ছে।