আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ দমদম আপ স্টেশনের মেট্রোরেলের ফলক থেকে উধাও তদানীন্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। অধুনা রাজ্যের।মুখ্যমন্ত্রী হলেও ২০১০ সালে তিনি ছিলেন রেলমন্ত্রী। শহর ও শহরতলীর বাসিন্দারাও যাতে স্বচ্ছন্দে যাতায়াত করতে পারেন তাই উদ্বোধন করেন দমদম থেকে বরানগর হয়ে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রোরেলের সম্প্রসারিত রেলপথের।
আরও পড়ুন:
দমদম থেকে বরানগর–দক্ষিণেশ্বর মেট্রোরুট সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস করেন।
তারপর দমদম স্টেশনের আপ লাইনে উদ্বোধনী ফলক বসানো হয় তাঁর নামে। কিন্তু এখন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের নামই তা থেকে মুছে গিয়েছে।আরও পড়ুন:
বাংলা এবং ইংরেজি নামফলকে কোথাও নেই তাঁর নাম। হিন্দিতে শুধু পড়া যাচ্ছে ব্যানার্জী শব্দটা। স্বাভাবিক ভাবেই বিষয়টি নিয়ে বেঁধেছে রাজনৈতিক বিতন্ডা।এটা নিয়েই মেট্রো কর্তৃপক্ষের সমালোচনায় সরব হয়েছেন যাত্রী থেকে শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। এমনকী সংগঠনের পক্ষ থেকে মেট্রোর চিফ অপারেশন ম্যানেজারকে চিঠিও দেওয়া হয়