পুবের কলম ওয়েবডেস্ক: ইলেকট্রনিক্স গ্যাজেট আপনার থেকে স্মার্ট নয়। বরং বৈদ্যুতিন যন্ত্রের প্রতি আকর্ষণ আপনাকে ক্রীতদাসে পরিণত করছে সুতরাং বিচক্ষণের সঙ্গে ব্যবহার করুন। শুক্রবার দিল্লিতে ‘পরীক্ষা পে চর্চা’ কর্মসূচিতে পরীক্ষার্থীদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরও পড়ুন:
আমি মনে করি ‘‘প্রত্যেক বাড়িতেই একটা করে ‘টেকনোলজি ফ্রি জ়োন’ রাখা উচিত।’’ এদিন তিনি আরও বলেন, বাড়ির ওই জায়গাটিতে সমস্ত রকম গ্যাজেটের ব্যবহার বন্ধ থাকবে।
সপ্তাহে এক দিন কিংবা দিনে কয়েক ঘণ্টা ডিজিটাল মাধ্যম থেকে দূরে থাকার অভ্যাস তৈরি করারও পরামর্শ দেন তিনি।আরও পড়ুন:
প্রযুক্তি বর্জিত এলাকার কথা বলতে গিয়ে তিনি বলেন, আমি সোশ্যাল সাইটে খুবই সক্রিয়। কিন্তু আমাকে কখনও মোবাইল ব্যবহার করতে দেখেছেন ? কিন্তু আমিও এই গ্যাজেট গুলি ব্যবহার করি। তবে সারাক্ষণ নয়।
আমি সে জন্য একটি নির্দিষ্ট সময়সূচি বেঁধে দিয়েছি। সেই সময় ছাড়া আমি কোনও ইলেকট্রনিক্স গ্যাজেট ব্যবহার করি না।আরও পড়ুন:
উল্লেখ্য, দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে এমন ভার্চুয়াল সভা আগেও করেছেন প্রধানমন্ত্রী। এ বার তাঁর ‘পরীক্ষা পে চর্চা’ কর্মসূচিতে যোগদানের জন্য মোট ৩৮ লক্ষ পড়ুয়া তাঁদের নাম নথিভুক্ত করেছেন। মোট ২০ লক্ষ প্রশ্ন জমা পড়েছিল। এনসিইআরটি-র তরফে সেই প্রশ্নের ঝাড়াই-বাছাই করা হয়েছে, এই প্রশ্নগুলির উত্তর দেন প্রধানমন্ত্রী। ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও।