২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশের নাকা চেকিংয়ের সময় হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার গাঁজা সহ আটক ১

আইভি আদক, হাওড়া:  বাংলা নববর্ষের প্রথম দিনেই শনিবার সকালে হাওড়ার কোনা এক্সপ্রেসের বেলেপোলের কাছে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল হাওড়া সিটি ট্রাফিক পুলিশ। জানা গেছে,  দ্বিতীয় হুগলি সেতু ট্রাফিক গার্ডের অফিসাররা সন্দেহভাজন একটি গাড়িকে নাকা চেকিং চলার সময় বেলেপোলের কাছে আটকায়। ওই গাড়িটি তল্লাশি করতেই সেখান থেকে প্রায় ৩৫ কেজি গাঁজা উদ্ধার হয়। গাড়ি চালক বীরেন্দ্র রামকে ইতিমধ্যেই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

জানা গেছে, শনিবার সকালে অ্যাপ নির্ভর ওই গাড়িটি হাওড়ার উলুবেড়িয়া থেকে কলকাতার দিকে যাচ্ছিল। ট্রাফিক গার্ডের অফিসাররা ওই গাড়িটিকে সন্দেহভাজন অবস্থায় বেলেপোল ক্রসিংয়ে দাঁড় করালে ওই গাড়ি থেকে উদ্ধার হয় ওই বিপুল পরিমাণ গাঁজা।

আরও পড়ুন: ১৯-বছরের পুরনো মামলায় গ্রেফতার পূর্ণিয়ার সাংসদ পাপ্পু যাদব, উত্তেজনা পটনায়

এই গাঁজার প্যাকেট ওই ব্যক্তি কোথায় নিয়ে যাচ্ছিলেন তার জন্য তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। বাংলা বছরের প্রথম দিনেই এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: দিল্লি বিস্ফোরণ মামলা: গ্রেফতার আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান জাভেদ সিদ্দিকী

আরও পড়ুন: ধর্ষণের চেষ্টা প্রতিহত করতে ব্যক্তিকে খুন, উত্তরপ্রদেশে গ্রেফতার ১৮ বছরের তরুণী
সর্বধিক পাঠিত

তৃণমূলের ‘ফাউন্ডিং পিলার’ ছিলেন মুকুল রায়: প্রবীণ নেতার প্রয়াণে শোকপ্রকাশ অভিষেকের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুলিশের নাকা চেকিংয়ের সময় হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার গাঁজা সহ আটক ১

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, শনিবার