২১ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নেপালে আমেরিকা বিরোধী বিক্ষোভে গুলি পুলিশের

প্রতীকী ছবি

পুবের কলম ওয়েবডেস্ক :

আমেরিকার ৫০ কোটি ডলারের অনুদান সহায়তার বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল নেপাল । রবিবার শত শত বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ । মার্কিন এই সহায়তা নিয়ে নেপালি প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট বিভক্ত হয়েছে । ২০১৭ সালে আমেরিকার সঙ্গে ’দ্য মিলেনিয়াম চ্যালেঞ্জ কোঅপারেশান (এমসিসি) চুক্তি হয়েছিল নেপালের । যারা এই চুক্তির বিরোধিতা করছে তাদের দাবি চুক্তির শর্ত নেপালের আইনের ওপরে চলে গেছে । এ ছাড়া এ চুক্তির কারণে হুমকির মুখে পড়েছে নেপালের সার্বভৌমত্ব । তারা বলছে ওয়াশিংটনের ইন্দোপ্যাসিফিক ভূরাজনীতির অংশ এই চুক্তি । এ চুক্তির কারণে নেপালে মার্কিন সৈন্য পাঠানোর পথ তৈরি হয়েছে । তবে আমেরিকা বলছে অন্য কথা । চুক্তি নিয়ে আপত্তি ওঠার পর মার্কিন কর্মকর্তারা সম্প্রতি নেপালের নেতাদের সঙ্গে কথা বলেছেন । তাঁরা আশ্বস্ত করেছেন যে মার্কিন অনুদান শুধু নেপালের  উন্নয়নের সঙ্গে সম্পর্কিত । অনুদানের সহায়তার অর্থ দেশটিতে বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ ও সড়কের উন্নতিতে ব্যবহার করা হবে । নেপালে রবিবার শত শত বিক্ষোভকারী এ চুক্তির প্রতিবাদে রাস্তায় নামেন । এ সময় তাঁরা ব্যারিকেড সরিয়ে দিয়ে পুলিশের দিকে পাথর ছুড়তে থাকেন । পুলিশ বাঁশের লাঠি কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গেলে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন ।

আরও পড়ুন: দিল্লি বিস্ফোরণ: উপত্যকাজুড়ে মসজিদ-মাদ্রাসায় তল্লাশি অভিযান পুলিশ-গোয়ান্দাদের

আরও পড়ুন: Block Everything, সরকার বদলের দাবিতে এবার উত্তাল ফ্রান্স
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

আরএসএস মানহানি মামলা: নতুন জামিনদার দিতে থানে আদালতে সশরীরে হাজিরা দিলেন রাহুল গান্ধী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নেপালে আমেরিকা বিরোধী বিক্ষোভে গুলি পুলিশের

আপডেট : ২১ ফেব্রুয়ারী ২০২২, সোমবার