পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যের বিভিন্ন প্রান্তে দুর্গাপুজোর সময় বামেদের বুকস্টলে হামলার ঘটনায় রাজনৈতিক চাপানউতোর চরমে উঠেছে। সিপিএমের অভিযোগ, শাসকদল বিজেপির কর্মীরাই এই ভাঙচুর চালাচ্ছে। তবে এই অভিযোগের প্রেক্ষিতে দুর্গাপুরে গিয়ে বিস্ফোরক দাবি করেছেন প্রাক্তন বিজেপি সাংসদ ডা. সুভাষ সরকার। তাঁর মতে, প্রকৃত বিজেপি কর্মীরা এই ঘটনার সঙ্গে যুক্ত নন। ৪ তারিখের পর যাঁরা দলে নতুন এসেছেন, মূলত তাঁরাই নিজেদের কট্টর বিজেপি কর্মী হিসেবে প্রমাণ করতে অতি উৎসাহী হয়ে এই ধরনের হামলা চালাচ্ছেন।

তিনি স্পষ্ট জানান, বিজেপি কখনওই এমন হিংসাত্মক রীত

িতে বিশ্বাস করে না।
উল্লেখযোগ্য যে, নবমীর রাতেও রাজ্যের বেশ কয়েকটি জায়গায় সিপিএমের বুকস্টল ভাঙচুরের ঘটনা ঘটে। উত্তর ২৪ পরগনার অশোকনগরের শেরপুর-কালীবাড়ি মোড়ে বুকস্টল ভাঙাকে কেন্দ্র করে বাম ও বিজেপির মধ্যে তুমুল সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে এক পুলিশ আধিকারিকও আহত হন। এর পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার উস্তি এবং উত্তর দিনাজপুরেও বামেদের বইয়ের স্টলে শাসকদলের হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীদের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই বলে বিজেপির পক্ষ থেকে বারবার দাবি করা হলেও, সুভাষ সরকারের সাম্প্রতিক এই মন্তব্য নতুন করে রাজনৈতিক মহলে চর্চার জন্ম দিয়েছে।