উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন: সুন্দরবনের বন্যপ্রাণ রক্ষায় বেশ কয়েক বছর ধরে কাজ করে চলেছে শের নামে একটি সংস্থা। অন্যান্য সংস্থাকে সঙ্গে নিয়ে কাজ করে চলেছে শের। এই সংস্থার উদ্যোগে রবিবার সুন্দরবনের গোসাবা বিধানসভার পাখিরালার বাবলাতলায় বাঘ সংকল্প শীর্ষক একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন শের সংস্থার সাধারণ সম্পাদক তথা ওয়াল্ড লাইফের সদস্য জয়দীপ কুন্ডু, অধ্যাপক সম্রাট চক্রবর্তী, অধ্যাপক সাম্যদেব বসু সহ আরও অনেকে।

স্বেচ্ছাসেবী সংস্থাটি ইতিমধ্যে পিছিয়ে পড়া সুন্দরবনের শিশুদের জন্য একাধিক কাজ করে চলেছে। বাঘরোল, মেছোবিড়াল সহ বাঘের উপর সচেতনতা মূলক কাজ করে চলেছে তাঁরা। পাশাপাশি সুন্দরবনের মহিলাদের জন্য সেলাই প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়েছে। ডিজিটাল ক্লাস রুম, কম্পিউটার শিক্ষা সহ হাতে কলমে বিভিন্ন প্রশিক্ষন দিচ্ছে।

এদিন মেছো বিড়াল, খটাস, বাঘরোল থেকে যাতে মানুষ সচেতন হয়। তাদেরকে যাতে অহেতুক মেরে ফেলা না হয় সেদিকের ওপর আলোকপাত করা হয়। এছাড়া সুন্দরবনকে বাঁচাতে প্ল্যাসটিক বর্জনের ওপর জোর দেওয়া হয় এদিন।বন্যপ্রানী রক্ষা করতে এই ধরনের সংস্থার প্রয়োজন আছে সুন্দরবনে।