ইনামুল হক, বসিরহাটঃ আমার পুত্র ঈশানকে আগামী দিনে বসিরহাটে আনবো। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন সাংসদ হিসেবে আমাকে আপনারা ভালোবাসা দিয়েছেন।আমার ছেলেকেও আপনারা ভালোবাসা দেবেন। দীর্ঘ ছয় মাস পর সাংসদ নুসরাত এই প্রথমবার রাজনৈতিক মঞ্চে নিজের সাংসদ এলাকায় দেখা দিলেন। মা হওয়ার পর এই প্রথম বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের সাংসদ নুসরাত জাহান হিঙ্গলগঞ্জ তৃণমূলের বিধায়ক দেবেশ মন্ডলের আহবানে শনিবার এক দলীয় কর্মী সভায় হাজির হন।
আরও পড়ুন:
উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড. শেখ কামাল উদ্দিন, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সৌভিক অধিকারীসহ অন্যান্য নেতৃত্ব। একদিকে দলের সাংগঠনিক অবস্থা জোরদার করতে বৈঠক, অন্যদিকে হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয় এর সভাপতি নির্বাচিত হন সাংসদ। এদিন তিনি হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মালা দেন।
আরও পড়ুন:
সবমিলিয়ে মা হওয়ার পরে এই প্রথম রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন নুসরত। তিনি বলেন মায়েরাই পারে সবকিছু করতে।
একদিকে যেমন সন্তান লালন পালন করতে পারে, অন্যদিকে বাড়ির সমস্ত কাজ করে সামাজিক কাজে অংশগ্রহণ করতে পারেন। পাশাপাশি তিনি বলেন দীর্ঘ ছয় মাস অসুস্থ থাকার জন্য আমার লোকসভা কেন্দ্র বসিরহাট মহকুমা বিভিন্ন ব্লকে যেতে পারিনি। এবার দলের নির্দেশ মেনে আবার রাজনৈতিক ময়দানে নামবো। নিয়মিত সাংগঠনিক কাজ করব। সামনে ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচন। সেই নির্বাচনের দিকে লক্ষ্য রেখে আমরা দলকে আরও শক্তিশালী করব। লক্ষ্য একটাই, ২০২৪ এ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লি জয়।