পুবের কলম ওয়েবডেস্কঃ ভোটের আগে ভোটার তালিকা ঘিরে জল্পনা তুঙ্গে। সেই আবহেই আজ রাতে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। যদিও নির্বাচন কমিশন সুত্রের খবর রাত ৯ টায় এই তালিকা প্রকাশ করা হতে পারে, তবে পূর্ব অভিজ্ঞতা বলছে প্রথম তালিকার মতোই দ্বিতীয় তালিকা প্রকাশ হতে মধ্যরাত হয়ে যেতে পারে। দ্বিতীয় তালিকায় কতজনের নাম বাদ যেতে পারে বা কতজনের নাম থাকবে সেবিষয়ে অবশ্য কোনও উত্তর দিতে পারেনি কমিশন।
আরও পড়ুন:
প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হয়েছিল সোমবার মধ্যরাতে।
তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্ব। এই তালিকা প্রকাশের পর কতজনের নাম চূড়ান্ত তালিকায় যুক্ত হল বা বাদ গেল সেবিষয়েও কমিশন স্পষ্টভাবে কিছু জানাতে পারেনি। পরে জানানো হয় ১০ লক্ষের নাম তালিকায় তোলা হয়েছে। তবে অভিযোগ ওঠে, তালিকায় নাম উঠলেও অনেকের নাম বিবেচনাধীন দেখাচ্ছে। এই সমস্ত অভিযোগ নিয়েই আজ শুক্রবার রাতে প্রকাশ হতে চলেছে দ্বিতীয় তালিকা। কমিশন সুত্রের খবর, বৃহস্পতিবার পর্যন্ত ৩৬ লক্ষের সমাধান হয়েছে। তবে দ্বিতীয় তালিকায় কতজনের নাম থাকতে পারে। তবে কতজনের নাম থকাছে সেবিষয়ে স্পষ্টভাবে কিছু জানাতে পারেনি কমিশন। এদিকে, বাদ পড়া ভোটাররা কবে থেকে আবেদন করতে পারবেন সেবিষয়ে এখনও নিশ্চিত নয় কমিশন। কারণ ট্রাইব্যুনাল নিয়ে একাধিক সমস্যা দেখা দিয়েছে। বিচারপতিদের বসার জন্য জায়গা এখনও চিহ্নিত হয়নি। তবে প্রাথমিকভাবে বাইপাসের ধারে জুডিশিয়াল একাডেমির ভবনকে চিহ্নিত করা হয়েছে। সেখানকার পরিকাঠামো খতিয়ে দেখা হবে তারপর সেখানে বিচারপতিরা বসবেন। তারপরেই ভোটাররা আবেদন করতে পারবেন। যদিও কবে থেকে আবেদন করা যাবে সেবিষয়ে এখনও নিশ্চিতভাবে জানাতে পারেনি কমিশন।