আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ মিলে গেল আবহাওয়া দফতরের পূর্বাভাস। মঙ্গল সন্ধ্যায় প্রবল বর্ষণে ভিজল কলকাতা সহ পুরো দক্ষিণবঙ্গ। কলকাতার কোন কোন এলাকায় মিলেছে শিলাবৃষ্টির খবর।
আরও পড়ুন:
পশ্চিমী ঝঞ্জার জেরে যে পৌষের অকাল বর্ষণে একযোগে ভিজবে দক্ষিণ ও উত্তরবঙ্গ এমন কথা আগেই জানিয়ে ছিলেন আবহবিদরা।
১১ জানুয়ারির মধ্যে মাঠে থাকা ফসল তুলে নেওয়ার জন্যও রাজ্যসরকারের পক্ষ থেকে বলা হয়। আরবসাগর ও বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র বাতাসও মিলেছে পশ্চিমী ঝঞ্জার সঙ্গে।আরও পড়ুন:
মমঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিট নাগাদ নামে বৃষ্টি। এরসঙ্গে, কোথাও যুক্ত হয় শিলাবৃষ্টিও।
পৌষের এই বৃষ্টিতে তীব্র নাকাল হন অফিস ফেরত নিত্যযাত্রীরা।আরও পড়ুন:
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, শনিবার পর্যন্ত চলতে পারে বৃষ্টি। সব থেকে বেশি বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার। রবিবার দুর্যোগ থেকে মুক্তি মিলতে পারে।