পুবের কলম ওয়েব ডেস্কঃ বাংলা সহ ৪ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট ঘোষণা আগেই করেছে নির্বাচন কমিশন। এবার কখন ভোট গ্রহণ হবে সোমবার সেই বিত্তপ্তি জারি করল কমিশন। বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, রাজ্যের ২৯৪টি আসনে দুই দফার ভোট শুরু হবে সকাল ৭টা থেকে। 

পশ্চিমবঙ্গে ভোট হবে দুটি দফায়, আগামি ২৩ ও ২৯ এপ্রিল। এর মধ্যে প্রথম দফায় ভোট হবে ১৫২ টি আসনী এবং দ্বিতীয় দফায় ভোট হবে ১৪২ টি আসনে।

আর ভোট গণনা হবে আগামি ৪ মে। নির্বাচনের লক্ষ্যে সব দলই প্রার্থী ঘোষণা করেছে। যার মধ্যে তৃণমূল পাহাড়ের তিনটি আসন অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাকে ছেড়ে দিয়েছে। মোট ২৯১টি আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। এদিকে, বিজেপি এখনও পর্যন্ত ১৯ টি আসন বাকি রেখে সব কতি আসনে প্রার্থী ঘোষণা করেছে।
প্রার্থী ঘোষণায় পিছিয়ে নেয় বামেরাও। এখনু পর্যন্ত তিনটি দফায় বামেরা ২২৯ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে।সেখানে সিপিএমের পাশাপাশি রয়েছেন সিপিআই এবং আরএসপি-এর প্রার্থীরা। তালিকায় উল্লেখযোগ্য প্রার্থী হলেন, দীপ্সিতা ধর ও বিকাশ ভট্টাচার্য।

 অন্যদিকে, কংগ্রেসও প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে।

রবিবার ২৮৪টি বিধানসভা কেন্দ্রের জন্য প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস। কংগ্রেসের উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে অধীর চৌধুরী লড়বেন বহরমপুর আসন থেকে। এছাড়া, প্রাক্তন সাংসদ মৌসম বেনজির নুর লড়বেন মালদার মালতীপুর কেন্দ্র থেকে। এরইমধ্যে ভোটকে ঘিরে একের পর আধিকারিক, অফিসারদের বদলি অব্যাহত রেখেছে নির্বাচন কমিশন। তা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মময়া বন্দ্যোপাধায় থেকে শুরু করে তৃণমূল নেতৃত্ব।