পুবের কলম, ওয়েবডেস্ক: ইতিহাসের সবচেয়ে ভয়াবহ তুষারঝড় প্রত্যক্ষ করছেন মার্কিনিরা। এরই মধ্যে এ ঝড়ে ঠান্ডা ও তুষারপাতের কারণে সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন দুর্ঘটনায় প্রাণ গেছে কমপক্ষে ৫৭ জনের। কেবল নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো কাউন্টিতেই প্রাণ হারিয়েছেন ২৭ জন।
আরও পড়ুন:
আমেরিকায় তুষারঝড়ে আক্রান্ত রাজ্যগুলি হল, কলোরাডো, ইলিনয়, কানসাস, কেন্টাকি, মিশিগান, মিসৌরি, নেব্রাস্কা, নিউ ইয়র্ক, ওহিও, ওকলোহামা টেনেসি এবং উইসকনসিন।
আরও পড়ুন:
নিউ ইয়র্ক রাজ্যের বাফেলো কাউন্টির নির্বাহী মার্ক পোলোনকার্জ বলেন, 'ভয়ঙ্কর এ তুষারঝড়ে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছি।
কারণ এরই মধ্যে আয়ার কাউন্টি তুষারে ঢেকে যাচ্ছে, বাফেলোর বেশিরভাগ এলাকাসহ অধিকাংশ এলাকার রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।’আরও পড়ুন:
মঙ্গলবার বিকেল পর্যন্ত তুষারপাত অব্যাহত থাকতে পারে উল্লেখ করে মার্ক পোলোনকার্জ আরও বলেন, 'আমরা আশার আলো দেখতে পাচ্ছি, তবে সেখানে পৌঁছাতে এখনও অনেক দেরি।’
আরও পড়ুন:
নর্থইস্ট রিজিওনাল ক্লাইমেট সেন্টারের মতে, এর আগে ১৯৭৭ সালে বাফেলোতে এর চেয়েও ভয়াবহ তুষারঝড় হয়েছিল। সে সময় ২৯ জন মানুষ ঠান্ডা এবং পিচ্ছিল রাস্তায় বিভিন্ন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন। সে সময় তুষারপাতের পরিমাণ এতটাই বেশি ছিল যে, বাফেলো বিমানবন্দরে ৪৯ ইঞ্চিরও বেশি বা ৪ ফুটেরও বেশি পুরু তুষার জমেছিল।