২৪ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লিতে সংক্রামিত এক মহিলা, দেশে মাঙ্কিপক্সে মোট আক্রান্তের সংখ্যা ৯

পুবের কলম, ওয়েবডেস্ক: ক্রমশই আতঙ্ক বাড়িয়ে তুলছে মাঙ্কিপক্স। দিল্লিতে আরও একজনের দেহে এই ভাইরাসের জীবাণু পাওয়া গিয়েছে। আক্রান্ত একজন মহিলা। ৩১ বছর বয়সী ওই মহিলাকে রাজ্যের এলএনজেপি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নতুন করে একজন আক্রান্ত হওয়ায় দেশে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। এর মধ্যে কেরলে আক্রান্তের সংখ্যা ৫। তার মধ্যে মৃত্যু হয়েছে একজনের। দিল্লিতে আরও একজন আক্রান্ত হওয়ায় সংক্রামণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪।

সূত্রের খবর, দিল্লিতে মাঙ্কিপক্সে আক্রান্ত মহিলা একজন নাইজেরিয়ান। তিনি দীর্ঘদিন ধরেই দিল্লিতে বসবাস করছেন বলেও খবর। ওই মহিলারও শরীরে উপসর্গ দেখা দেয়। প্রচণ্ড জ্বরের পাশাপাশি ত্বকের ফুসকুড়ি দেখা দেয়।

আরও পড়ুন: “দিল্লি হবে খালিস্তান”, রাজধানীর একাধিক স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি ইমেল

দেশের উদ্ভূত পরিস্থিতি দেখে বুধবার গাইডলাইন প্রকাশ করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সেই নির্দেশিকায় বলা হয়েছে, যদি কেউ সংক্রামিত ব্যক্তির সঙ্গে দীর্ঘসময় বা বারবার যোগাযোগ করে থাকেন, সরাসরি সংস্পর্শে এসে থাকেন তিনি ভাইরাসে আক্রান্ত হতে পারেন। সংক্রামিত ব্যক্তিকে অন্যদের থেকে আলাদা থাকার পরামর্শ দেওয়া হয়েছে,  যাতে রোগটি ছড়িয়ে না পড়ে। এর জন্য হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা,  সাবান  ও জল দিয়ে হাত ধোয়া, মাস্ক দিয়ে মুখ ঢেকে রাখা এবং রোগীর কাছাকাছি  থাকাকালীন ডিসপোজেবল গ্লাভস দিয়ে হাত ঢেকে রাখা এবং জীবাণুনাশক স্প্রে ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ফের অসুস্থ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, ভর্তি দিল্লির গঙ্গারাম হাসপাতালে

সংক্রামিত ব্যক্তিদের সঙ্গে বিছানাপত্র, জামাকাপড়, তোয়ালে শেয়ার করতে বারণ করা হয়েছে। সংক্রামিত ব্যক্তিদের জামাকাপড়ের সঙ্গে সুস্থ ব্যক্তির জামা কাপড় না ধোয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দেহে উপসর্গ দেখা দিলে ভিড়, জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: দিল্লিতে ধসে পড়ল বহুতল বিল্ডিং, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস

মাঙ্কিপক্সে আক্রান্ত বা সন্দেহভাজনের তালিকায় থাকা ব্যক্তির সঙ্গে খারাপ আচরণ না করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে গুজব বা ভুল তথ্যে কান না দেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

দেশে মাঙ্কিপক্স সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতিতে এই ভাইরাস মোকাবিলায় ইতিমধ্যেই টাস্ক ফোর্স গঠন করেছে কেন্দ্র। এই টাস্ক ফোর্স দেশে ডায়াগনস্টিক সুবিধা সম্প্রসারণের বিষয়ে এবং রোগের জন্য টিকা সংক্রান্ত বিষয়েও সরকারকে সাহায্য করবে।

সর্বধিক পাঠিত

“আমি দুই বারের বিধায়ক, তাও নাগরিকত্ব নিয়ে প্রশ্ন কেন?” SIR-এর দ্বিতীয় নোটিস পেয়ে সরব জাকির হোসেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দিল্লিতে সংক্রামিত এক মহিলা, দেশে মাঙ্কিপক্সে মোট আক্রান্তের সংখ্যা ৯

আপডেট : ৪ অগাস্ট ২০২২, বৃহস্পতিবার