পুবের কলম ওয়েবডেস্ক: ইসরাইল ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের দাম চড় চড় করে বেড়ে চলেছে। এখনই সবরকম তেলের দাম ৭ শতাংশ করে বেড়ে গিয়েছে। অর্থাৎ ভারতেও পেট্রোল-ডিজেলের দাম বাড়বে। অন্যদিকে ইরান-ইসরাইল যুদ্ধের আশঙ্কায় শেয়ার বাজারে সূচকের পতন শুরু হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই তো শুরু, এবার অনেক ঝক্কি সামলাতে হবে ইরানকে। তার মানে ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন যে, আগামী দিনে ইরানের উপর হামলা আরও বাড়বে। এই শঙ্কায় বিশ্ব অর্থনীতির হাল টালমাটাল। ডাও জোন্স শেয়ারসূচক এ দিন ৬১২ পয়েন্ট নেমে গিয়েছে।
নাসডক, এস পি ৫০০, রাসেল ২০০০ সূচক সবই নিম্নগামী। ফ্রান্স, জার্মানি, ইউরোপ সর্বত্র শেয়ার বাজার কাঁপছে। আমেরিকার অপরিশোধিত তেলের দাম ৭.৪ শতাংশ বেড়েছে। ব্রিটেন, জার্মানি এবং স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলি মিলে যে উৎকৃষ্ট ব্রেন্ট তেল উৎপাদন করে তারও দাম ৭.২ শতাংশ বেড়েছে। ইরানের প্রতিদিন ১২ লক্ষ ব্যারেল তেল উৎপাদনের ক্ষমতা রয়েছে। কিন্তু আমেরিকা ফরমান জারি করেছে, কোনও দেশ ইরান থেকে তেল কিনলে সেই দেশকে ভাতে মারবে। তাই ২০১৮ সাল থেকে ভারত ইরানের তেল কেনা বন্ধ করে দিয়েছে। তবু আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে কিছু দেশ ইরানের তেল কেনে। ইরান বলছে, হরমুজ প্রণালী দিয়ে তারা জাহাজে তেল পাঠাত। কিন্তু এখন পাঠানো মুশকিল হয়ে পড়েছে। তেলবাহী জাহাজে ইসরাইল হামলা করতে পারে। আমেরিকা এটাই চায়। ইরানের তেল সরবরাহ যেটুকু হয়, তা বন্ধ করে দিতে পারলে আমেরিকা বেলাগাম দাম বাড়াবে। সোনার দামও ফের বাড়ছে। এই মওকায় আমেরিকার অস্ত্র তৈরির কোম্পানিগুলির শেয়ারের দাম ঊর্ধ্বমুখী। কারণ যুদ্ধ হলে অস্ত্র বিক্রি বাড়বে, লাভ বাড়বে কোম্পানিগুলির। বিশিষ্ট বাজার বিশেষজ্ঞরা বলছেন, এমন এক অর্থনৈতিক সংকট তৈরি হল,যা অপ্রয়োজনীয় এবং বিশ্ব অর্থনীতির মেরুদণ্ডে এখনও আঘাত না লাগলেও সেন্টিমেন্টে আঘাত লেগেছে। অন্যদিকে বিমান সংস্থার শেয়ারের দামও নিম্নমুখী। কারণ তেলের দাম বাড়লে বিমানভাড়া বাড়বে, যাত্রী কমবে, লাভ কমবে। এইরকম আশঙ্কার মধ্যে আমেরিকার সরকারি বন্ডে বিনিয়োগ বাড়ে, কারণ ওতে বিনিয়োগ নিরাপদ বলে মনে করা হয়। অথচ সেই বন্ডের বাজারও পড়ছে। কারণ ট্রাম্পকে বিনিয়োগকারীরা বিশ্বাস করতে পারছে না। আমেরিকার শেয়ার বাজার ট্রাম্পের শুল্কবৃদ্ধির কারণে আশা-নিরাশার দোলায় দুলছিল। হালে ট্রাম্প কিছু সিদ্ধান্ত স্থগিত রাখায় বাজার একটু স্থিতিশীল হচ্ছে। কিন্তু যুদ্ধ সব ওলট-পালট করে দিল।ইরানে হামলা, বিশ্বজুড়ে পেট্রোপণ্যের দাম বেড়ে চলেছে
চামেলি দাস
প্রকাশিত:
১৪ জুন ২০২৫, ১৫:০৪
আরও খবর
খার্গ দ্বীপে মার্কিন সেনা নামলে কেউ বেঁচে ফিরবে না, আমেরিকাকে কড়া হুঁশিয়ারি ইরানের
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির আবহে বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি
ইসরায়েলি হামলায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ফিলিস্তিনি কিশোর ফুটবলারের
জর্ডনে ড্রোন হামলায় ২ মার্কিন সেনার মৃত্যু, প্রত্যাঘাতে ইরানে ব্যাপক গোলাবর্ষণ আমেরিকার
ইসরায়েলি হেফাজতে জার্মান মানবাধিকার কর্মীকে ধর্ষণ, দায়ের হলো আইনি অভিযোগ
ইসরায়েলি হেফাজতে জার্মান মানবাধিকার কর্মীকে ধর্ষণ, দায়ের হলো আইনি অভিযোগ
হরমুজে ‘২০ শতাংশ ফি’ হুমকি ট্রাম্পের ‘খালি বুলি’ বলে কটাক্ষ ইরানের
হরমুজে ‘২০ শতাংশ ফি’ হুমকি ট্রাম্পের ‘খালি বুলি’ বলে কটাক্ষ ইরানের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হরমুজ নিয়ে আমেরিকার দাবি খারিজ ইরানের, 'অনুমতি নিতেই হবে', জানাল তেহরান
হরমুজ নিয়ে আমেরিকার দাবি খারিজ ইরানের, 'অনুমতি নিতেই হবে', জানাল তেহরান
"একটাই দাবি হল প্রতিশোধ" খামেনির হত্যার বদলা নেওয়ার কড়া হুঁশিয়ারি মোজতবার
"একটাই দাবি হল প্রতিশোধ" খামেনির হত্যার বদলা নেওয়ার কড়া হুঁশিয়ারি মোজতবার
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
কলকাতার ইসকনের রথযাত্রায় রশিতে টান দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, আমন্ত্রণ অমিত শাহকেও