পুবের কলম ওয়েবডেস্ক: আগামী সপ্তাহে ইউরোপীয় সংসদে গাজায় ইসরাইলের অভিযান নিয়ে বড় সিদ্ধান্ত আসতে পারে। সংসদের এক অধিবেশনে প্রথমবারের মতো গাজায় ইসরাইলের কর্মকাণ্ডকে ‘গণহত্যা’ বলা হতে পারে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
সংসদের বামপন্থী দল ‘দ্য লেফট’ জানিয়েছে, বহুদিন চেষ্টার পর এবারই প্রথম সংসদের আলোচনায় ‘গণহত্যা’ শধটি আনুষ্ঠানিকভাবে ব্যবহার করা হবে।
আরও পড়ুন:
গাজার পরিস্থিতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মতে গণহত্যার মতোই।
আরও পড়ুন:
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, রাষ্ট্রসংঘের বিভিন্ন সংস্থা এবং ফিলিস্তিনি মানবাধিকার সংগঠন; এদের অনেকেই মনে করেন, ইসরাইল গাজায় এমন কাজ করেছে যা গণহত্যা হিসেবে বিবেচনা করা যায়। এই বৈঠকে ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বা কড়া ব্যবস্থা নেওয়ার দাবিও উঠতে পারে।
আরও পড়ুন:
ইউরোপীয় সংসদের সদস্য ম্যানন ওব্রি জানিয়েছেন, ইউরোপীয় কমিশন এখনও ইসরাইলের সঙ্গে আগের মতোই সম্পর্ক বজায় রেখেছে, অথচ গাজায় মানবিক বিপর্যয় চলছে। তিনি বলেন, ইসরাইলের বিরুদ্ধে ‘গণহত্যা’ শধটি ব্যবহার করার সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
আরও পড়ুন:
এর আগেও ইউরোপীয় সংসদে গাজা নিয়ে বিতর্ক হয়েছে। কেউ কেউ ইসরাইলকে সমর্থন করলেও অনেক সদস্য চাইছেন ইউরোপ ইসরাইলের ওপর চাপ বাড়াক এবং প্রয়োজনে ইসরাইলের সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করুক।
আরও পড়ুন:
এই আলোচনার মাধ্যমে যদি ইউরোপীয় সংসদ গাজায় ইসরাইলের কার্যকলাপকে গণহত্যা হিসেবে স্বীকার করে, তাহলে তা হবে আন্তর্জাতিক পর্যায়ে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত। এতে ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপের পথও খুলে যেতে পারে।