পুবের কলম ওয়েবডেস্ক: নিট-ইউজি ফলাফল সংক্রান্ত নতুন কোনও আবেদন গ্রহণ করবে না শীর্ষ আদালত। বুধবার নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটিগত কারণ দেখিয়ে এক মামলার পর্যবেক্ষণে এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি পি এস নরসিমা এবং আর মহাদেবনের বেঞ্চ এদিন জানান, সম্প্রতি একই বিষয়ের একটি আবেদন আমরা খারিজ করেছি। সেই একই জিনিস আবার কোর্টে পেশ হল। আর নয়।

নিট-ইউজি নিয়ে আগামীতে এই ধরণের আর কোনও আবেদন আমরা গ্রহণ করব না।

বেঞ্চ জানায়, বিষয়টি নিয়ে আমরাও একমত যে সংশ্লিষ্ট প্রশ্নের জন্য একাধিক সঠিক উত্তর ছিল। সেটা বাছাই করে লেখা সত্যি কষ্টসাধ্য। কিন্তু এই একটা প্রশ্নের উত্তরের জন্য লক্ষ লক্ষ পরীক্ষার্থীর জীবন নষ্ট হতে দিতে পারি না। আর বিষয়টা আমাদের হস্তক্ষেপ করার বিষয় না।

এই গুলো প্রশ্নপত্র প্রস্তুতকারক শিক্ষকদের নিজস্ব বিষয়। এটি একটি বিশেষ কোনও ব্যক্তির বিষয় না। হাজার হাজার শিক্ষার্থী এতে ক্ষতিগ্রস্ত হবে। বলা বাহুল্য, নিট-ইউজি পরীক্ষায় কথিত প্রশ্নের ভুল এবং ফলাফল সংশোধনের জন্য একজন প্রার্থীর দায়ের করা একটি আবেদনের শুনানি চলছিল এদিন। সেই পর্যবেক্ষণে এমনটাই জানিয়েছে শীর্ষ আদালত।