০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পুরসভার জন্য বৈদ্যুতিক গাড়ির ভাবনা মেয়রের

পুবের কলম প্রতিবেদক: জ্বালানির দাম যেভাবে বেড়ে চলেছে তাতে খরচ সামাল দেওয়াই মুশকিল হয়ে যাচ্ছে। এই অবস্থায় কলকাতা পুরসভার জন্য বৈদ্যুতিক গাড়ির ব্যবস্থার কথা ভাবছে কর্তৃপক্ষ। পর্যাপ্ত পরিমাণ বৈদ্যুতিক গাড়ির যোগান এসে গেলেই পুরসভার কাজে যত গাড়ি ব্যবহার হয়, সেই জায়গায় বৈদ্যুতিক গাড়ি চালানো হবে। শনিবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠান শেষে এই পরিকল্পনার কথা জানান কলকাতা পুরসভার মেয়র তথা পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম।

এ প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, কলকাতা পুরসভার জন্য বৈদ্যুতিন গাড়ির চেষ্টা চালানো হচ্ছে। যে পরিমাণ পেট্রোলের খরচ সেই খরচের হাত থেকে বাঁচা যাবে যদি ইলেকট্রিক ভেহিকেল পাওয়া যায়। আমি অনেককে বলেছি ইসিএলকে বলেছি। কলকাতা জন্য ২ হাজার ইলেকট্রিক বাস চেয়েছি। কিন্তু পাচ্ছি না। টাটার কাছে ইতিমধ্যেই ৩০ হাজার গাড়ির অর্ডার আছে, কিন্তু ওরা ১২০০-র বেশি গাড়ি তৈরি করতে পারছে না।’

আরও পড়ুন: Chetla Agrani Club: চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে আগুন

উল্লেখ্য, বর্তমানে পরিবহন দফতরের কাছে ৭৫ টি ইলেকট্রিক গাড়ি রয়েছে। এছাড়া পরিবহন দফতরের তরফে ইসিএলকে ২ হাজার ইলেকট্রিক গাড়ির অর্ডার দেওয়া আছে। পার্টে পার্টে ২০ টা করে গাড়ি আসছে বলে জানান ফিরহাদ হাকিম। এদিকে ইলেকট্রিক গাড়ির যেখানে এত চাহিদা সেখানে গাড়ি কম উৎপাদন হচ্ছে কেন?  এই প্রশ্নের উত্তরে পরিবহন মন্ত্রী জানান,’ইলেকট্রিক ভেহিকেলের প্রোডাকশন ইন্ডিয়াতে অত হচ্ছে না। লিথিয়াম ব্যাটারির অভাবে। সেই জন্য ইলেকট্রিক গাড়ি পাওয়া যাচ্ছে না। কলকাতা পুরসভার জন্য চাওয়া হয়েছে। আস্তে আস্তে আমরা এখানে পেট্রোল গাড়ি বন্ধ করে দিয়ে ইলেকট্রিক গাড়ির দিকে যাব। কঠিন বজ্র ব্যবস্থাপনার শুভাশিস বাবু বৈদ্যুতিন গাড়ির জন্য টেন্ডার করেছেন কিন্তু সেইরকম সাপ্লায়ার পাচ্ছি না। সেই রেসপন্স পাচ্ছি না। মূলত ভারতবর্ষের লিথিয়াম ব্যাটারির অভাবের জন্য এটা হচ্ছে।’

আরও পড়ুন: ঐক্যবদ্ধ মানুষই রুখে দেবে শত্রুর চক্রান্ত, সেনার প্রতি সংহতি মিছিলে বললেন ফিরহাদ

আরও পড়ুন: চাকরিহারাদের আন্দোলনকে ‘নাটক’ কটাক্ষ ফিরহাদ হাকিমের
সর্বধিক পাঠিত

৩৮ জন জামিয়া মিল্লিয়া ইসলামিয়া একাডেমির শিক্ষার্থী ২০২৫ সালের সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুরসভার জন্য বৈদ্যুতিক গাড়ির ভাবনা মেয়রের

আপডেট : ৩০ এপ্রিল ২০২২, শনিবার