আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: আজ শনিবার অন্ধ্রপ্রদেশে ১৫ হাজার কোটি টাকার নয়টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এজন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে রাজ্য প্রধানমন্ত্রীর কর্মসূচি সম্পর্কে বিশাখাপত্তনমের পুলিশ কমিশনার জানান, প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন:
অন্ধ্রপ্রদেশে দুদিনের সফরে শুক্রবার সন্ধ্যায় বিশাখাপত্তনমে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী নৌ-বিমানবন্দর আইএনএস দেগায় নামবেন।
এখানেই প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি। এখান থেকে প্রধানমন্ত্রী সরাসরি ইস্টার্ন নেভাল কমান্ডের গেস্ট হাউসের উদ্দেশে রওনা হবেন। এই সময়ে প্রধানমন্ত্রী মোদি আইএনএস দেগা থেকে নেভাল ডকইয়ার্ড পর্যন্ত বিজেপি কর্মীদের রোড শোতেও অংশ নেবেন। সূত্রের খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার সকাল ৯:৪০ টায় অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং কলেজের মাঠে রাজ্যে ১৫,০০০ কোটি টাকারও বেশি মূল্যের নয়টি প্রকল্পের সূচনা বা ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দন ছাড়াও অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ইঞ্জিনিয়ারিং কলেজের মাঠে জনসভায়ও ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। কর্মসূচি অনুযায়ী, জনসভা শেষে প্রধানমন্ত্রী ১১টা ৪৫ মিনিটে আবার হেলিকপ্টারযোগে ইস্টার্ন নেভাল কমান্ডের বিমানবন্দর আইএনএস দেগায় পৌঁছাবেন। শনিবার বিকেলে এখান থেকে তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।আরও পড়ুন: