আইভি আদক, হাওড়া: হাওড়ার বেলুড়ে বিজেপি কর্মীদের মানবিক মুখ। এমনই ঘটনা দেখা গেল আজ বৃহস্পতিবার সকালে। আজ বেলুড় মঠে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির সফর রয়েছে।
আরও পড়ুন:
সেই উপলক্ষে বাইরের রাস্তায় বানানো হয়েছিল একটি অস্থায়ী অভ্যর্থনা মঞ্চ। তার কিছুটা দূরেই আজ সকালে বেলুড় মঠের জি টি রোডে উল্টে যায় একটি টোটো গাড়ি।
টোটোতে চালক সহ পাঁচ জন যাত্রী ছিলেন। তারা সকলেই দুর্ঘটনার কবলে পড়েন। আহত অবস্থায় গাড়ির মধ্যে আটকে পড়েন তারা। তা দেখে মঞ্চ থেকে ছুটে আসেন বিজেপির নেতা-কর্মীরা। তারাই এসে টোটো চালক সহ যাত্রীদের উদ্ধার করেন। এবং দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।আরও পড়ুন:
এরপর পুলিশ আসে। এখন পুরো পরিস্থিতি স্বাভাবিক। বিজেপি কর্মীদের এই মানবিক মুখের প্রশংসা করেছেন সাধারণ মানুষ। আহতরা সকলেই সুস্থ আছেন বলে জানা গেছে। এদিন কার্যত খানাখন্দভরা রাস্তায় উল্টে যায় ওই যাত্রীবাহী টোটো। তবে বড়সড় দুর্ঘটনার হাত থেকে সকলেই রক্ষা পেয়েছেন।