পুবের কলম, ওয়েবডেস্কঃ টানটান উত্তেজনায় চলছে উপনির্বাচনের ভোট গণনা। পশ্চিমবঙ্গের চারটি কেন্দ্রে গোসাবা, দিনহাটা, শান্তিপুর এবং খড়দহ উপ নির্বাচন হয়। গত ৩০ অক্টোবর এই সবকটি আসনে ভোটদান পর্ব চলে।
আরও পড়ুন:
দিনহাটায় জয়ী উদয়ন গুহ। ভোটের ব্যবধান ১ লক্ষ ৬৩ হাজার ০৫। ছয় মাসের ব্যবধানে দিনহাটা হাতছাড়া বিজেপির।
কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিকের বুথে হার বিজেপির।
আরও পড়ুন:
'দিনহাটায় গণতন্ত্রের মৃত্যু হয়েছে,' মন্তব্য বিজপির
আরও পড়ুন:
চারটি আসনেই এগিয়ে তৃণমূল। গোসাবায় ভোটের ব্যবধান ১ লক্ষ পার।
আরও পড়ুন:
খড়দহের গণনা হচ্ছে নিউ ব্যারাকপুরের আচার্য প্রফুল্ল চন্দ্র কলেজে। এই বিধানসভা উপনির্বাচনে তৃণমূল, বিজেপি সিপিএম প্রতিদ্বন্দ্বিতা করছে। এই বিধানসভা উপনির্বাচনে মোট ভোটার সংখ্যা ২লক্ষ ৩২ হাজার ৩৪৮ জন। পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ১৬ হাজার ১৪৪ জন। মহিলা ভোটার ১ লক্ষ ১৬ হাজার ১৯৭ জন।
একটু পরেই শুরু হতে চলেছে গণনা। প্রস্তুতিপর্ব সম্পন্ন হয়ে গিয়েছে ইতিমধ্যেই। মোট ১৬ রাউন্ডে গণনা হবে।আরও পড়ুন:
গোসাবায় উপনির্বাচনের গণনা হবে ১৬ রাউন্ডে। ক্যানিং বঙ্কিম সর্দার কলেজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে গণনার প্রস্তুতি। অন্যদিকে শান্তিপুরের গণনা হচ্ছে রানাঘাট কলেজে। ২১ টি টেবিলের ৭ রাউন্ডে গণনা হবে শান্তিপুরে।
দিনহাটায় মোট বুথের সংখ্যা ছিল ৪১৭ টি। এখানে ১৯ রাউন্ড গণনা চলবে। দিনহাটা কলেজে তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।আরও পড়ুন:
গোসাবায় ১ লক্ষ ৩৩ হাজার ৩১৮ এগিয়ে সুব্রত মণ্ডল।
আরও পড়ুন:
খড়দায় একাদশ রাউন্ডে এগিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়। গণনায় ৭০ হাজার ৮০ ভোটে এগিয়ে শোভনদেব।
আরও পড়ুন:
নিশীথ প্রামাণিকের বুথে ৪ গুণ ভোট তৃণমূলের।
আরও পড়ুন:
'নিশীথ প্রামাণিক কাগুজে বাঘ', মন্তব্য উদয়নের।
আরও পড়ুন:
শান্তিপুর, খড়দা ও গোসাবায় এগিয়ে তৃণমূল।
আরও পড়ুন:
অন্যদিকে বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলাঙ্গানা রাজ্যে জোরদার লড়াই হতে চলেছে।
আরও পড়ুন:
(বিস্তারিত আসছে)