আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: আগামী ১৭ ফেব্রুয়ারি তিন দিনের সফরে মহারাষ্ট্রে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সময় তিনি নাগপুর, পুনে এবং কোলহাপুর শহর পরিদর্শন করবেন।
আরও পড়ুন:
এই সফর সংক্রান্ত সরকারি তথ্য অনুযায়ী, শুক্রবার রাতের বিমানে নাগপুরে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নাগপুরে, স্বরাষ্ট্রমন্ত্রী শুক্রবার রাতে হোটেল রেডিসন ব্লুতে থাকবেন। এরপর শনিবার দীক্ষাভূমি ও রেশমবাগে অবস্থিত স্মৃতি মন্দিরে যাবেন।
একটি বেসরকারি অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি। এই অনুষ্ঠানের পর শাহ পুনে চলে যাবেন।আরও পড়ুন:
অমিত শাহ কাসবাপেঠ এবং পিম্পরি-চিঞ্চওয়াড়ের উপনির্বাচন নিয়ে একটি বৈঠক করবেন। একই সময়ে, ১৯ ফেব্রুয়ারি রবিবার তাঁর কোলহাপুর সফর রয়েছে। কোলহাপুরে জনসভায় ভাষণ দেবেন তিনি।
আরও পড়ুন:
জানা যাচ্ছে , ১৯ ফেব্রুয়ারি ছত্রপতি শিবাজি মহারাজের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন শাহ।