ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে খুব একটা বিশ্বাস করতেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। নিজের নতুন স্মৃতিকথা ‘প্রমিজ মি, আমেরিকা’ বইয়ে নেতানিয়াহুর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং বিশ্বের একাধিক রাষ্ট্রনেতা সম্পর্কে নিজের মূল্যায়ন তুলে ধরেছেন তিনি।
আরও পড়ুন:
নেতানিয়াহুর সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে বাইডেন লিখেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী দেশের দীর্ঘমেয়াদি স্বার্থের তুলনায় নিজের স্বল্পমেয়াদি রাজনৈতিক ভবিষ্যৎকে বেশি গুরুত্ব দিতেন। তাঁদের দুজনের মধ্যে পারস্পরিক বিশ্বাসের অভাব ছিল বলেও উল্লেখ করেছেন তিনি।
আরও পড়ুন:
বাইডেনের অভিযোগ, নেতানিয়াহুর আচরণে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু বৈশিষ্ট্য দেখতে পেতেন তিনি।
নিজের সুবিধামতো সত্যকে উপস্থাপন করা এবং ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে প্রভাবিত করার প্রবণতা ছিল নেতানিয়াহুর মধ্যে।আরও পড়ুন:
তবে ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার পর ইসরায়েলের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে কোনও অনুশোচনা নেই বলে জানিয়েছেন বাইডেন। একই সঙ্গে গাজায় বিপুলসংখ্যক নিরপরাধ ফিলিস্তিনির মৃত্যু তাঁকে গভীরভাবে ব্যথিত করেছে বলেও স্মৃতিকথায় উল্লেখ করেছেন তিনি।
আরও পড়ুন:
স্মৃতিকথায় আফগানিস্তান থেকে ২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের পক্ষেও সওয়াল করেছেন বাইডেন। তাঁর বক্তব্য, একই পরিস্থিতিতে আবারও প্রেসিডেন্ট হলে তিনি একই সিদ্ধান্ত নিতেন।
যদিও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি সেনা প্রত্যাহারের সম্ভাব্য পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।আরও পড়ুন:
বাইডেন জানিয়েছেন, তাঁকে আশ্বস্ত করা হয়েছিল যে মার্কিন সেনারা আফগানিস্তান ছেড়ে যাওয়ার পরও সেখানকার সরকার অন্তত ছয় মাস টিকে থাকতে পারবে। কিন্তু বাস্তবে কয়েক দিনের মধ্যেই আফগান সরকারের পতন ঘটে। উল্লেখ্য, ২০২০ সালের ফেব্রুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রেসিডেন্ট মেয়াদে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে চুক্তি হয়েছিল।
আরও পড়ুন:
বিশ্বের অন্যান্য রাষ্ট্রনেতা সম্পর্কেও নিজের ব্যক্তিগত পর্যবেক্ষণ তুলে ধরেছেন বাইডেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আচরণকে ‘খিটখিটে’ বলে বর্ণনা করেছেন তিনি। বাইডেনের দাবি, বৈঠকের সময় পুতিন ইচ্ছাকৃতভাবে গা এলিয়ে বসতেন এবং কিশোরের মতো অনাগ্রহী থাকার ভান করতেন।আরও পড়ুন:
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিনয়জীবনের অভিজ্ঞতাকেও ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন বাইডেন। তাঁর মতে, অভিনেতা হিসেবে জেলেনস্কির অতীত অভিজ্ঞতা যুদ্ধকালীন পরিস্থিতিতে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে বেশ কার্যকর প্রশিক্ষণ হিসেবে কাজ করেছে।
আরও পড়ুন:
স্মৃতিকথায় ব্যক্তিগত অভিজ্ঞতা ও রাজনৈতিক মূল্যায়নের মধ্য দিয়ে বাইডেন তাঁর প্রেসিডেন্ট থাকাকালীন সময়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং বিশ্বনেতাদের সঙ্গে সম্পর্কের অন্দরমহলের চিত্র তুলে ধরেছেন।