২২ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলার ট্যাবলো ‘নেতাজি ও আজাদহিন্দ বাহিনী’ বাদ ! মোদিকে চিঠি ক্ষুব্ধ মমতার

ফাইল ছবি

দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের জন্য রাজ্য সরকারের তরফের পাঠানো ট্যাবলো ফের বাতিল করেছে দিল্লি। জানা গিয়েছে এবার রাজ্যে থেকে যে ট্যাবলো পাঠানো হয়েছিল তার বিষয় ছিল নেতাজি। সেই ট্যাবলো বাতিল করেছে দিল্লি। কেন্দ্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চিঠিতে মমতা লিখেছেন, কেন্দ্রের এই সিদ্ধান্তে তিনি হতবাক এবং ব্যথিত। এতে স্বাধীনতা সংগ্রামীদের অপমান করা হয়েছে। বিষয়টি পুনর্বিবেচনার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন, ‘দেশের স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভুমিকা নিয়েছিল বাংলা। তাই কেন্দ্রের এই সিদ্ধান্তে বাংলার মানুষে ব্যথিত হয়েছেন।’

আরও পড়ুন: রাত ১২টা থেকে অনলাইনেও মমতার ‘যুবসাথী’ আবেদন শুরু, অফলাইনের চাপ কমাতে নবান্নের উদ্যোগ

চিঠিতে মমতা উল্লেখ করেছেন, ভারতের স্বাধীনতার ইতিহাসে বাংলার অবদান অনস্বীকার্য। বাংলার স্বাধীনতা সংগ্রামীরা সামনের সারিতে থেকে লড়াই করেছেন দেশের জন্য। দেশের স্বাধীনতায় নেতাজি সুভাষচন্দ্র, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র, রমেশচন্দ্র দত্তের অবদানও চিঠিতে উল্লেখ করেছেন মমতা। তাই তাঁদের নিয়ে তৈরি ট্যাবলো বাদ দেওয়া হলে সেটা স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগকে ছোট করবে।

আরও পড়ুন: বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা মমতার, তারেক রহমানকে পাঠালেন ফুল-মিষ্টি

এ বছর কেন্দ্র আয়োজিত প্রজাতন্ত্র দিবসের থিম ‘আজাদি কা অমৃত মহোৎসব’। কেন্দ্রীয় সরকারের একটি সূত্র জানিয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীকে মর্যাদা দিতে ২৩ জানুয়ারি থেকে প্রজাতন্ত্র দিবস উদ্‌যাপন শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে এ-ও জানা গিয়েছে যে, নেতাজির জন্মবার্ষিকী উপলক্ষে এখন থেকে প্রতি বছরই ২৪ জানুয়ারির পরিবর্তে ২৩ জানুয়ারি থেকে প্রজাতন্ত্র দিবস উদ্‌‌যাপন শুরু হবে। তা নজরে রেখেই বাংলার থিমের নাম দেওয়া হয়েছিল ‘নেতাজি ও আজাদহিন্দ বাহিনী’।

আরও পড়ুন: ভোটার তালিকা সংশোধন নিয়ে তৎপর মমতা, ভবানীপুরে বিএলএ-দের নিয়ে তৃতীয়বার বৈঠক মুখ্যমন্ত্রীর

ট্যাগ :
সর্বধিক পাঠিত

বেপরোয়া ট্রাকের ধাক্কায় টহল ভ্যান দুমড়ে মুচড়ে ৫ পুলিশকর্মীর মৃত্যু; আশঙ্কাজনক ২

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাংলার ট্যাবলো ‘নেতাজি ও আজাদহিন্দ বাহিনী’ বাদ ! মোদিকে চিঠি ক্ষুব্ধ মমতার

আপডেট : ১৬ জানুয়ারী ২০২২, রবিবার