https://twitter.com/ANI/status/1524637028708937728?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1524637028708937728%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.indiatvnews.com%2Fnews%2Findia%2Fdelhi-anti-encroachment-drive-madanpur-khadar-amanatullah-khan-bulldozers-mcd-2022-05-12-775980

পুবের কলম ওয়েবডেস্কঃ রাজধানিতে ফের বুলডোজার আতঙ্ক।অবৈধ নির্মাণের ধুয়ো দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হল উত্তর-পূর্ব দিল্লির মদনপুর খাদারের কিছু নির্মান। আপ  বিধায়ক আমানতুল্লাহ  খানকে হেনস্থার অভিযোগও উঠছে। বিজেপি শাসিত স্থানীয় পুরসভা এই উচ্ছেদ অভিযান চালায় বলে জানা যাচ্ছে।

ওই এলাকায় দুটি পাঁচতলা নির্মীয়মান বাড়ি ভেঙে ফেলা  হয় অভিযোগ।

স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন গত একবছর ধরে বাড়িটি  নির্মাণের কাজ চলছিল। হটাৎ করেই ভেঙে দেওয়া হল বাড়িটি।বৃহস্পতিবার আম আদমি পার্টির বিধায়ক আমানতুল্লাহ খানকেও রেহাই দেওয়া হয়নি।  তাকেও আটক হয়। আমানতুল্লাহ   অভিযোগ করেন গরীব মানুষদের মেহনতির এই নির্মাণ নির্বিচারে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এইভাবে বাড়ি ভেঙে দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা।
 বিক্ষোভ বাড়তে থাকে,এবং বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে।

যে ভিডিও ফুটেজ সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে  যে পুলিশ লাঠিচার্জের জেরে আহত এলাকাবাসী ছত্রভঙ্গ হয়ে পড়ছেন। পরে বেশ কিছু স্কুটার এবং মোটরবাইক উল্টে দিতে দেখা যায়। পুলিশ কিছু বিক্ষোভকারীকে আটক করে। দুই মহিলা এবং স্থানীয় বিধায়ক সহ ১০ জনেরও বেশি লোককে পুলিশ আটক করেছে। বিধায়ক আমানতুল্লাহ খান, খুব সম্প্রতি শাহিনবাগেও বুলডোজার রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান।

আপ বিধায়ক বলেন  এই নির্মাণ গুলি কোনমতেই অবৈধ নয়।

অশান্তি ছড়ানোর  অভিযোগে আপ বিধায়ককে আটক করা হয়।আপ বিধায়ক আরও বলেন “গরীব মানুষগুলোর ঘর বাচানোর  জন্য আমি জেলে যেতেও প্রস্তুত।’’আমানতুল্লাহ  বলেন “এখানে কোনো দখল নেই। কোনো  বেআইনি ঘটনা ঘটলে একজন বিধায়ক হিসেবে আমি নিজেই পুরসভাকে নির্মাণ ভাঙতে সহায়তা করতাম”।স্থানীয় বাসিন্দারা পুরসভার বিরুদ্ধে ব্যপক দুর্নীতির অভিযোগ এনেছেন। স্থানীয় বাসিন্দারা বলছেন পুর কর্তৃপক্ষ এলাকার সমস্ত নির্মাণ সম্পর্কে অবগত ছিলেন।তারা  বিল্ডারদের কাছ থেকে ঘুষ নিয়ে  অনুমতি দেয়। আর এখন কোনো নোটিশ না দিয়েই বুলডোজার দিয়ে তান্ডব চালাচ্ছে।