০১ মার্চ ২০২৬, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভোট! বাসের ভাড়া হাঁকা হচ্ছে দ্বিগুণ, অভিযোগ যাত্রীদের

আইভি আদক, হাওড়া:  ঝোপ বুঝে কোপ। ভোটে বাড়ি ফেরা যাত্রীদের কাছে বাসের ভাড়া হাঁকা হচ্ছে দ্বিগুণ। এমনই অভিযোগ। রাত পোহালে আগামীকাল পঞ্চায়েত ভোট। দলে দলে ঘরে ফিরছেন শ্রমিকরা। হাওড়া স্টেশন লাগোয়া দূরপাল্লার বাসস্ট্যান্ডেও দেখা গেল থিক থিক করছে যাত্রীদের ভিড়। আর এই সুযোগে বাসের টিকিট দ্বিগুণ, তিনগুণ বা তারও বেশি দরে বিক্রি হচ্ছে। এতে সমস্যায় পড়েছেন যাত্রীরা। পঞ্চায়েতের ভোটের কারণে বাড়ি ফেরার তাড়া শ্রমিকদের। কলকাতা এবং আশপাশের এলাকায় যারা কাজ করেন তাদের গ্রামে ফেরার তাড়া। তাই গত কয়েকদিন হাওড়া স্টেশন লাগোয়া দূরপাল্লার বাসস্ট্যান্ডে যাত্রীদের ভিড় চোখে পড়ার মতো।

শুক্রবারেও একই ছবি দেখা গেল বাসস্ট্যান্ডে। থিক থিক করছে ভিড়। স্ট্যান্ডে একটা বাস ঢোকার সঙ্গে সঙ্গে বাসকে ঘিরে দাঁড়িয়ে পড়ছেন যাত্রীরা। ১৫০ টাকার টিকিট ৫০০ টাকাও হাঁকা হচ্ছে। আর তাতেই ঠাসাঠাসি করে তারা বাসে উঠছেন। অনেক যাত্রী ভেতরের টিকিট না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে ছাদে বসে রওনা দিচ্ছেন গ্রামের উদ্দেশে। ভোট মানে গণতন্ত্রের উৎসব। আর গণতন্ত্রের এই উৎসবে শামিল হতে গাঁটের টাকা বেশি খরচ করতেও পিছু পা হচ্ছেন না ভোটাররা।

আরও পড়ুন: ২০৩৪-এর আগে ‘এক দেশ এক ভোট’ সম্ভব নয়, জানালেন সংসদীয় কমিটির প্রধান

আরও পড়ুন: বিজেপি ঘাঁটির ১০ সমবায় সমিতির দখল নিল তৃণমূল

আরও পড়ুন: আপের ২২ জনের মধ্যে ১৪ জন মুসলিম ও দলিত
সর্বধিক পাঠিত

দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভোট! বাসের ভাড়া হাঁকা হচ্ছে দ্বিগুণ, অভিযোগ যাত্রীদের

আপডেট : ৭ জুলাই ২০২৩, শুক্রবার