পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্য সরকারের নতুন ভাতা প্রকল্প ‘যুবসাথী’ প্রথম দিনেই বিপুল সাড়া পাওয়ার পর এবার অনলাইন আবেদন প্রক্রিয়াও চালু হল। রবিবার রাত ১২টা থেকে নির্ধারিত পোর্টালে আনুষ্ঠানিকভাবে আবেদন গ্রহণ শুরু হয়েছে। অফলাইনে বিপুল ভিড় ও চাপ কমাতেই এই পদক্ষেপ নিয়েছে নবান্ন। সরকারি সূত্রের খবর, প্রথম দিনেই অফলাইনে সাড়ে পাঁচ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে। সেই কারণে আবেদনকারীদের সুবিধার্থে অনলাইন ব্যবস্থাকে সক্রিয় করা হয়েছে, যাতে বাড়ি বসেই আবেদন করা যায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
নির্দিষ্ট পোর্টালে প্রবেশ করে ‘যুবসাথী’ প্রকল্পের অপশনে ক্লিক করলে অনলাইন আবেদন ফর্ম খুলবে। মোবাইল নম্বর দিয়ে ওটিপি যাচাইয়ের মাধ্যমে নিবন্ধন করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য পূরণ ও নথিপত্র আপলোড করে আবেদন সম্পূর্ণ করা যাবে। সফলভাবে জমা পড়লে আবেদনপত্রের কপি ডাউনলোড করার সুবিধাও রাখা হয়েছে।
আরও পড়ুন:
কী কী নথি লাগবে
আরও পড়ুন:
মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও মার্কশিট আধার কার্ড ভোটার কার্ড জাতিগত শংসাপত্র (প্রযোজ্য ক্ষেত্রে) সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি সই করা কাগজের স্ক্যান/ছবি ব্যাংক সংক্রান্ত তথ্য
আরও পড়ুন:
কারা আবেদন করতে পারবেন
আরও পড়ুন:
২১ থেকে ৪০ বছর বয়সি মাধ্যমিক উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা এই প্রকল্পের আওতায় আবেদন করতে পারবেন।
কর্মসংস্থান না পাওয়া পর্যন্ত বা সর্বাধিক পাঁচ বছর মাসে ১৫০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, আগামী ১ এপ্রিল থেকেই প্রকল্প কার্যকর হবে।আরও পড়ুন:
শিবিরে ভিড়ের চিত্র
আরও পড়ুন:
রাজ্যজুড়ে ৭৬৯টি শিবিরে প্রথম দিনেই ৬ লক্ষ ২৯ হাজার মানুষ উপস্থিত হন, যার মধ্যে প্রায় ৫ লক্ষ ৬৬ হাজার আবেদন ‘যুবসাথী’ প্রকল্পে। এছাড়া ‘লক্ষ্মীর ভান্ডার’ ও খেতমজুর সহায়তার আবেদনও জমা পড়েছে। প্রশাসনের তরফে আবেদনকারীদের পরামর্শ দেওয়া হয়েছে, প্রযুক্তিগত সমস্যা হলে পোর্টালের নির্দেশিকা ভালোভাবে পড়ে বা হেল্পডেস্কে যোগাযোগ করতে।