পুবের কলম ওয়েব ডেস্কঃ ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে ইস্তেহার প্রকাশ করল বামফ্রন্ট। তাতে ভাতা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছে বামেরা। উল্লেখ্য, বর্তমান শাসকদলের বিভিন্ন ভাতা নিয়ে অতীতে কটাক্ষ করতে গিয়েছে বামেদের। তবে ইস্তেহারে ভাতার উপকার কার্যত মেনে নিয়ে তা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইস্তেহারে। তাতে মোট ২১ দফা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
বামেদের ইস্তেহারে সবচেয়ে চমকপ্রদ প্রতিশ্রুতি হল বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা প্রদান।
শুধু তাই নয়, নারীদের সুরক্ষাতেও বড় প্রতিশ্রুতি দিয়েছে বামেরা। অভয়া বাহিনী গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়াও, সমাজসেবা, উৎপাদনমুখী কাজের ওপরেও জোর দেওয়া হয়েছে ইস্তেহারে। শনিবার আলিমুদ্দিন স্ট্রিট থেকে প্রকাশিত হওয়া ইস্তেহারে কী কী প্রতিশ্রুতি রয়েছে?আরও পড়ুন:
ইস্তেহার মোট ২২টি প্রতিশ্রুতি রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল- ১) প্রতিটি পরিবারের এক সদস্যকে স্থায়ী চাকরি দেওয়া।
আরও পড়ুন:
২) কর্মসংস্থানের লক্ষ্যে প্রতি বছর এসএসসি ও পিএসসি পরীক্ষা নেওয়ার কোথা বলা হয়েছে। স্বচ্ছতার ওপর জোর দেওয়া হয়েছে। পাঁচ বছরের মধ্যে শূন্যপদ পূরণের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
৩) ভারী ও মাঝারি শিল্প ফিরিয়ে আনার উদ্যোগ, ক্ষুদ্র ও কুটির শিল্পে দেশে প্রথম স্থান পুনরুদ্ধার, নতুন সফটওয়্যার ও হার্ডওয়্যার পার্ক তৈরি, প্রতিটি জেলায় শিল্প তালুক তৈরি করা।
আরও পড়ুন:
৪) ১৬টি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য দেড় গুণ করা।
আরও পড়ুন:
৫) শিক্ষায় রাজ্য বাজেটের ২০ শতাংশ, স্নাতক স্তর পর্যন্ত টিউশন ফি মকুব, স্বাস্থ্যে বাজেটের ১০ শতাংশ, হাসপাতাল ও মেডিকেল কলেজে সব শূন্যপদ পূরণ, প্রতি জেলায় মেডিক্যাল কলেজ, আধুনিক হাসপাতাল তৈরি করা।
আরও পড়ুন:
৬) বন্ধ করা হবে প্রিপেইড ডায়নামিক স্মার্টমিটার বসানো, যারা আয়করদাতা নন তাদের জন্য— ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সম্পূর্ণবিনা মাশুলে, ২০০ ইউনিট পর্যন্ত অর্ধেক দাম করা।
আরও পড়ুন:
৭) নারী নিরাপত্তা, ক্ষমতায়ন: ৫ বছরের মধ্যে ২০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তৈরি, তামান্না, অভয়া-সহ সকল নির্যাতিতার ন্যায়বিচার, প্রতিটি জেলায় পুলিশের নিজস্ব কিন্তু ‘স্বশাসিত অভয়া বাহিনী’ তৈরি করা।
আরও পড়ুন:
৮)প্রবীণদের জন্য ‘স্বাস্থ্য সেবা’ প্রকল্প, সব দরিদ্র প্রবীণ নাগরিকদের জন্য ৬,০০০ টাকা বার্ধক্য ভাতা প্রদান করা।
আরও পড়ুন:
৯) দুর্নীতির বিরুদ্ধে আপসহীন তদন্ত, বিচারের জন্য বিশেষ তদন্ত কমিশন গঠন।
আরও পড়ুন:
এছাড়াও, ইস্তেহারে বলা হয়েছে, মহিলা ও যুবকরা যে সমস্ত ভাতা পাচ্ছেন তা বন্ধ হবে না।
আরও পড়ুন:
ইস্তেহার প্রকাশের পর বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, বামেদের ইস্তেহার হল একমাত্র বিকল্প। নির্বাচন কমিশনকে কটাক্ষ করে বলেন, নির্বাচন কমিশন অন্যায় কাজ করছে। মোথাবাড়ি ও কালিয়াচকের ঘটনা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন।