২৪ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লিতে মাঙ্কিপক্স আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫, সংক্রামিত আফ্রিকান মহিলা

পুবের কলম, ওয়েবডেক:  দেশে বাড়ছে মাঙ্কিপক্স আক্রান্তের সংখ্যা। এবার দিল্লিতে সংক্রামিতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ। রাজধানীতে পঞ্চম আক্রান্তের খোঁজ মিলেছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।

একজন আফ্রিকান মহিলার শরীরে এই জীবাণুর খোঁজ পাওয়া গেছে। আক্রান্তের বিদেশ ভ্রমণের রেকর্ড রয়েছে। আফ্রিকান ওই মহিলা এক মাস আগে নাইজেরিয়া থেকে ফিরেছেন। এই নিয়ে ভারতে মাঙ্কিপক্স আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০।

আরও পড়ুন: “দিল্লি হবে খালিস্তান”, রাজধানীর একাধিক স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি ইমেল

শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, দিল্লিতে পঞ্চম মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ মিলেছে। উপসর্গ থাকায় শারীরিক পরীক্ষা করা হয়। রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্ত ২২ বছর বয়সী ওই আফ্রিকান মহিলাকে দিল্লির লোক নায়ক জয় প্রকাশ নারায়ণ (এলএনজেপি) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতেই তার রিপোর্ট আসে। তার পরেই আক্রান্তকে হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: ফের অসুস্থ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, ভর্তি দিল্লির গঙ্গারাম হাসপাতালে

এর আগে দিল্লিতে এক মহিলা মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে রাজ্যে মহিলা আক্রান্তের সংখ্যা হল ২।  দিল্লিতে আক্রান্তের মধ্যে এখনও চারজনের চিকিৎসা চলছে। একজন সুস্থ হয়ে বাড়ি চলে গিয়েছেন।

আরও পড়ুন: দিল্লিতে ধসে পড়ল বহুতল বিল্ডিং, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস

এলএনজেপি হাসপাতালের ডাঃ সুরেশ কুমার জানিয়েছেন, মাঙ্কিপক্স আক্রান্তের চিকিৎসায় একটি টিম গঠন করা হয়েছে। রোগীদের সর্বক্ষণ পর্যবেক্ষণ রয়েছেন তারা।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসে বহু স্তরীয় নিরাপত্তার মোড়কে লাল কেল্লা, নজরদারিতে কাইট ক্যাচার সহ ১০ হাজার পুলিশ, জারি ১৪৪ ধারা

মাঙ্কিপক্স প্রতিরোধে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে এই সতর্কতামূলক নির্দেশিকা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপসর্গ দেখা দিলে বা সংক্রামিতদের আইসোলেশনে থাকতে হবে। সেই সঙ্গে স্যানিটাইজার, ঘন ঘন হাত ধোয়া, মাস্ক পরা ও হাতে গ্লাভস পরার পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বধিক পাঠিত

“আমি দুই বারের বিধায়ক, তাও নাগরিকত্ব নিয়ে প্রশ্ন কেন?” SIR-এর দ্বিতীয় নোটিস পেয়ে সরব জাকির হোসেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দিল্লিতে মাঙ্কিপক্স আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫, সংক্রামিত আফ্রিকান মহিলা

আপডেট : ১৩ অগাস্ট ২০২২, শনিবার