পুবের কলব ওয়েবডেস্ক: বঙ্গে শাহি সফর পিছোল না। বৃহস্পতিবার বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপরই বঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ১ জুন কলকাতায় আসছেন অমিত শাহ।
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কর্মিসভা করার কথা শাহর। এই সূচির কথা জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।আরও পড়ুন:
শাহের বঙ্গ সফর নিয়ে শুরু হয়েছিল জল্পনা। সপ্তাহখানেক সফর পিছিয়ে যাচ্ছে বলে জানা যায়।
তবে মঙ্গলবার বিকেলেই আবার সেই সূচিতে বদল। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়ে দেন, ১ জুনই বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ওইদিন নেতাজি ইন্ডোরে দলের কর্মিসভা। সর্বস্তরের দলীয় কর্মী, নেতাদের থাকার নির্দেশ দলের। ওইদিন কলকাতায় এসে বঙ্গের গেরুয়া শিবিরকে নিয়ে সাংগঠনিক বৈঠক করবেন শাহ। বাজিয়ে দেবেন ছাব্বিশের ভোটের বাদ্যি।