১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘সব OMR প্রকাশ করতে হবে’, শিক্ষক নিয়োগে SSC-কে বললো হাইকোর্ট

পুবের কলম, ওয়েবডেস্ক: ফের কি সমস্যায় পড়বে নিয়োগ প্রক্রিয়া?২০২৫ সালের শিক্ষক নিয়োগ পরীক্ষার সব ওএমআর শিট প্রকাশের নির্দেশ দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে এসব ওএমআর শিট এসএসসির ওয়েবসাইটে আপলোড করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিচারপতি তলব করেছেন ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার প্যানেল বাতিল হওয়ার পর যাঁরা নবম-দশম ও একাদশ-দ্বাদশের নিয়োগপত্র পেয়েছিলেন, তাঁদের নামের তালিকাও।

বৃহস্পতিবার মামলার শুনানিতে বিচারপতি সিনহা এসএসসির আইনজীবীকে প্রশ্ন করেন, “ওএমআর আপলোড করা হয়নি কেন? সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ হচ্ছে। শুরু থেকেই স্বচ্ছতার সঙ্গে কাজ করা উচিত। নাহলে পরে আবার অনিয়মের অভিযোগ উঠবে।” বিচারপতির নির্দেশ অনুযায়ী ১০ ডিসেম্বরের মধ্যেই অতিরিক্ত নিয়োগপত্রপ্রাপ্ত শিক্ষকদের তালিকা জমা দিতে হবে। তাঁদের মধ্যে যাঁরা বর্তমান নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছেন, মামলার ভবিষ্যৎ রায় তাঁদের ওপরও প্রভাব ফেলবে বলে মন্তব্য করেন বিচারপতি।

আরও পড়ুন: রাজ্যের সব বুথে ন্যূনতম পরিকাঠামো আছে কি? নির্বাচন কমিশনের রিপোর্ট তলব হাই কোর্টের

আরও পড়ুন: চন্দ্রকোনা কাণ্ডে শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল হাইকোর্ট, রিপোর্ট তলব
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

এসআইআর: পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনীর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২৮ ফেব্রুয়ারি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘সব OMR প্রকাশ করতে হবে’, শিক্ষক নিয়োগে SSC-কে বললো হাইকোর্ট

আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার