১৩ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির জয়ে ‘শুভনন্দন’ জানালেন মুখ্যমন্ত্রী, তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন মমতার

পুবের কলম প্রতিবেদক, কলকাতা: বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ বিজয় অর্জনের পথে থাকায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ‘এক্স’ পোস্টে তিনি তারেক রহমানকে “ভাই” সম্বোধন করে এই অভিনন্দন বার্তা পাঠান।

মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ও ইংরেজি—উভয় ভাষাতেই তার বার্তাটি পোস্ট করেছেন। পোস্টে তিনি বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “বাংলাদেশের আমার সমস্ত ভাই-বোন, সমস্ত মানুষকে আমার আন্তরিক অভিনন্দন, শুভনন্দন।” পাশাপাশি, আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশের জনগণকে অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: ‘আপনার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ’, তারেক রহমান-কে অভিনন্দন বার্তা নরেন্দ্র মোদি-র

তারেক রহমানকে উদ্দেশ্য করে মমতা বলেন, “এই মহান বিজয়ের জন্য আমার তারেক-ভাই, তাঁর দল এবং সমস্ত দলকে অভিনন্দন জানাই। প্রার্থনা করি, আপনারা সবাই সুস্থ ও সুখী থাকুন।” এছাড়াও, ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক সবসময় বন্ধুত্বপূর্ণ থাকার কামনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কামনা করি, বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক যেন সর্বদা সুহৃদ থাকে।”

আরও পড়ুন: একতরফাভাবে ৫৮ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে: নির্বাচন কমিশন ও বিজেপিকে তীব্র আক্রমণ মমতার

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

তারেক রহমানের সঙ্গে ফোনালাপে উচ্ছ্বসিত নরেন্দ্র মোদি, বাংলাদেশের মানুষের আশাপূরণে পাশে থাকার বার্তা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিএনপির জয়ে ‘শুভনন্দন’ জানালেন মুখ্যমন্ত্রী, তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন মমতার

আপডেট : ১৩ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার