২২ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অস্ত্রোপচার সফল, দ্রুত সুস্থ হয়ে উঠছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন

রেজাউল করিম: সফল হয়েছে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের অস্ত্রোপচার। এখন অনেকটাই বিপন্মুক্ত তিনি। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে দোয়া প্রার্থনা করে চলেছেন অসংখ্য অনুগামী থেকে কর্মী, সমর্থক। তাঁর নিজের বিধানসভা কেন্দ্র মোথাবাড়িতেও চলছে দোয়া প্রার্থনা।

সোমবার তাঁর অস্ত্রোপচার হয়েছে। সফল হয়েছে তাঁর অস্ত্রোপচার বলে জানিয়েছেন তৃণমূল নেতা, অনুগামীরা। এখন দ্রুত তাঁর আরোগ্য কামনা করে দোয়া প্রার্থনা করে চলেছেন তৃণমূলের সর্বস্তরের নেতা, কর্মী থেকে অনুগামীরা। গত ২৫ জুন হিমোগ্লোবিনের সমস্যা নিয়ে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হন। এরপর ২৭ জুন তাঁকে স্থানান্তরিত করা হলে কলকাতা পিজি-‌তে ভর্তি হন। সেখান থেকে পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন।

মন্ত্রী তার ফেসবুক/ সোশ্যাল মিডিয়ায় তাঁর এদিন অস্ত্রোপচারের কথা জানিয়ে রাজ্যের মানুষের কাছে দোয়া, আশীর্বাদ প্রার্থনা করেন। অসংখ্য মানুষ দল ধর্ম বর্ণ নির্বিশেষে তার অসুস্থতায় আরোগ্য কামনা করছেন‌ । এদিন দুপুর ২টা নাগাদ তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরবর্তীতে সন্ধ্যা নাগাদ তাকে বেড়ে দেওয়া হয়। সংশ্লিষ্ট কালিয়াচক-‌২ ব্লকের তৃণমূল ব্লক সভাপতি তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ ফিরোজ শেখ জানান, এদিন মন্ত্রীর অস্ত্রোপচার সফল হয়েছে। এখন আরও কিছুদিন তাঁর চিকিৎসা চলবে। খুব তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসবেন। আমরা সকলে মিলে তাঁর আরোগ্য কামনা করে দোয়া করে চলেছি।

আরও পড়ুন: ২ মিনিটে ভাঙা হাড় জুড়ে যাবে! যুগান্তকারী ‘Bone Glue’ আবিষ্কার চিনের বিজ্ঞানীদের

এদিন তাঁর দোয়া প্রার্থনা করেছেন তাঁর বিধানসভা মোথাবাড়ির বাঙিটোলা গ্রামীণ হাসাপালের বিএমওএইচ কৌশিক মিস্ত্রি। মন্ত্রী ওই হাসাপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। বিএমওএইচ জানান, আমাদের হাসপাতালের সকল কর্মী, আধিকারিকরা মন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করি। তিনি দ্রুতই সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসবেন এই আশায় আমরা।

আরও পড়ুন: চোখে দাঁত গজিয়েছে, বিরল অস্ত্রোপচারের সাক্ষী থাকল

আরও পড়ুন: সরকারী সাহায্য অমিল, তৃণমূলের সাহায্যে বেঁচে রয়েছেন দুর্ঘটনায় মৃত ডেলিভেরী বয়ের পরিবার
সর্বধিক পাঠিত

আরএসএস মানহানি মামলা: নতুন জামিনদার দিতে থানে আদালতে সশরীরে হাজিরা দিলেন রাহুল গান্ধী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অস্ত্রোপচার সফল, দ্রুত সুস্থ হয়ে উঠছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন

আপডেট : ৩০ জুন ২০২৫, সোমবার